জাতীয়

নমুনা সংগ্রহে সশস্ত্র বাহিনী, রিপোর্ট দেবে ২৪ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক:

সশস্ত্র বাহিনী পরিচালিত মহাখালী ডিএনসিসি মার্কেটে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালে ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ করা হবে এবং সেখানে নমুনা পরীক্ষার ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় সোমবার (২০ জুলাই) থেকে মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, মহিলা ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরবর্তী দিন বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে।

নমুনা পরীক্ষা ফি বাবদ সরকার ৩ হাজার ৫৩৫ টাকা ধার্য করেছে। স্থাপিত বুথগুলোতে প্রতিদিন আনুমানিক এক হাজার বিদেশগামী যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মহাখালীস্থ ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতাল স্থাপনের কাজ চলমান রয়েছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী চালু করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা