জাতীয়
হিমালয়ে ৯০০ মিলিমিটার বৃষ্টি

ঢাকায় বন্যার আশঙ্কা!

নিজস্ব প্রতিবেদক :

হিমালয়ের পাদদেশে প্রবল বর্ষণের কারণে এর প্রভাব পড়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে। এর ফলে বন্যার সৃষ্টি হয়েছে। হিমালয়ে গত চার দিনের বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৯০০ মিলিমিটার।

এদিকে, উজান থেকে নেমে আসা পানিতে নতুন করে ফুঁসে উঠছে পদ্মা। এছাড়া টানা বর্ষণ ও উজানের ঢলে যমুনাও এখন উত্তাল।

এছাড়া ব্রহ্মপুত্র, ধরলা ও ঘাঘট নদীর পানি বাড়ছেই। সব মিলিয়ে হিমালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যায় ভাসতে পারে রাজধানী ঢাকাও, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এরইমধ্যে রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতি আরো দুই-তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে মঙ্গলবার থেকে ভারতের, আসাম, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে টানা চার দিন ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

সামগ্রিক অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সার্বক্ষণিক সব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নজরদারি করছে। যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠ পর্যায়ে প্রস্তুতি রেখেছে সরকার।

এদিকে, ১৯৯০ সালের পর লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা নদীর তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার অতীতের ৩০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এতে তিস্তা অববাহিকায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

তিস্তা ব্যারাজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ব্যারাজের উজান ও ভাটিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন সার্বক্ষণিক মনিটরিং করছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, পানিবন্দি এলাকার মানুষের জন্য ২৪৩ মেট্রিক টন জিআর চাল ও নগদ ১৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলো বিতরণের কাজ অব্যাহত আছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা