কমনওয়েলথের দুই কমিটিতে নির্বাচিত বাংলাদেশ
জাতীয়

কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : হাসপাতাল ছাড়লেন সম্রাট

শুক্রবার (২৬ আগস্ট) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরদের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে।

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্য নিয়ে গঠিত, এর মধ্যে ৮টি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র ও বাকি ৮টি সদস্য ৪টি অঞ্চল থেকে নির্বাচিত হয়।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বাংলাদেশ এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়েছে। কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী ও প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করে থাকে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে।

এছাড়াও ২০২২-২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

এ কমিটি কমনওয়েলথ সেক্রেটারিয়েটের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) একটি সাব-কমিটি হিসেবে কাজ করে। এর সদস্য ৮টি।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে-অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা ও ফিজি। এ কমিটি কমনওয়েলথের নতুন ও অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে।

কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটিতে বাংলাদেশের সর্বসম্মত নির্বাচন কমনওয়েলথের প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি, অবদান ও নেতৃত্বের প্রতিফলন, যা ছিল প্রথম আন্তর্জাতিক সংস্থা যেখানে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে স্বাধীনতার পর সদস্যপদ লাভ করে।

আরও পড়ুন : তুর্কি যুদ্ধবিমানকে গ্রিসের ধাওয়া

প্রসঙ্গত, উভয় কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ও কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।

কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।

বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা