জাতীয়
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

৪ পরিবারকে ৩০ লাখ করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে চারজনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে। বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই ঘটনায় মারা যাওয়া মনির হোসেনের পরিবার ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় তার ক্ষতিপূরণের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ, ব্যারিস্টার অনিক আর হক নিয়াজ মোহাম্মদ মাহবুব।

গত ২৯ জুন আগুনে পুড়ে মারা যাওয়া পাঁচ ব্যক্তির আত্মীয়-স্বজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সমঝোতা করার নির্দেশ দেন হাইকোর্ট। ১২ জুলাইয়ের মধ্যে তাদের সমঝোতায় আসতে বলা হয়। নিহতদের সব পরিবারের সঙ্গে ইউনাইটেড কর্তৃপক্ষ সমঝোতা না করায় হাইকোর্ট এ আদেশ দিলেন।

গত ১ জুন রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসপাতালটির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে।

গত ২৭ মে রাতে ওই হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচজনের মৃত্যু হয়।

মারা যাওয়া রোগীরা হলেন, রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা