জাতীয়

করোনাক্রান্ত ডাক্তারকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমানকে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে রাজধানীতে নিয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল চারটা ৫ মিনিটে ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউট হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে ডা. শফিককে অ্যাম্বুলেন্সযোগে নদী গবেষণা ইন্সটিটিউটে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম জানান, ডা. শফিকুর রহমান কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান। তিনি গত ৬ জুলাই করোনা আক্রান্ত হন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। সোমবার শ্বাসকষ্ট বেড়ে এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। বিষয়টি জেনে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। মৃতদের মধ্যেও রয়েছেন অনেক চিকিৎসক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা