ভোগান্তিহীন ঈদযাত্রা
জাতীয়

ভোগান্তিহীন ঈদযাত্রা

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা আসন্ন। স্বজন-প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ। স্বস্তিতে বাড়ি ফেরার জন্য ট্রেনযাত্রাই বেছে নিয়েছে অনেকে। কিন্তু ঈদ এলেই ট্রেনের টিকিট হয়ে উঠে ‘সোনার হরিণ’। অগ্রিম টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি হলেও স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ।

আরও পড়ুন: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ঈদযাত্রার তৃতীয় দিনেও স্টেশনে যাত্রীদের ভিড় ছিলো লক্ষ্য করার মতো। নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে ভোগান্তি ছিলো অনেকটাই কম। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ায় খুশি ঘরমুখো মানুষ।

চট্টগামগামী মহানগর প্রভাতী ট্রেনের যাত্রী রহমতউল্লাহ নিরব বলেন, দীর্ঘ লাইলে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কেটেছিলাম। এখন সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে, কোনো ভোগান্তি নেই। অন্য সময়ের তুলনায় চাপও কম।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। ১ জুলাই দেওয়া হয় রেলের ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই দেওয়া হয় ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

আরও পড়ুন: ঈদের আগে এলো ৫০০০ কোটি

এছাড়া ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে। আজ বিক্রি হচ্ছে ১১ জুলাইয়ের ফিরতি টিকিট। এছাড়া আগামীকাল ৮ জুলাই দেওয়া হবে ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এর মধ্যে ১১ জুলাই সীমিত পরিসরে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

কাশ্মিরে পাকিস্তানি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদ এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭...

ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম: অপু বিশ্বাস

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে ছোটবেলায় রূপালী পর্...

১০০ দিনের কর্মসূচি ফ্যাসিবাদী ধারার সম্প্রসারণ: জামায়াত নেতা আযাদ

সরকারের বর্তমান ১০০ দিনের কার্যক্রমকে পূর্ববর্তী কর্তৃত্ববাদী শাসনের ধারাবাহি...

১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের 

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী জুন-আগস্ট ২০২৬ সময়ের জন্য প্রায় ১৭ হাজার ৩৩...

অতিরিক্ত চিনি কি ক্ষত শুকাতে দেরি করে?

“চিনি কম খান, ক্ষত দ্রুত সেরে উঠবে”—এই কথাটি অনেকেই শুনে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা