জাতীয়

ডিএনসিসির অভিযানে সোয়া দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানের সপ্তম দিনে ১৩ হাজার ৪৯১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১১৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

আর এজন্য ১৪টি মামলায় মোট দুই লাখ ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানান, অভিযানে সাত হাজার ৮৩০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

গত ০৪ জুলাই শুরু হওয়া চিরুনি অভিযানে এখন পর্যন্ত মোট ৯২ হাজার ৯৩১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৬৭৭টিতে এডিসের লার্ভা এবং ৫৫ হাজার ৯৬৫টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে।

এ পর্যন্ত ১২২টি মামলায় মোট ১৬ লাখ ১৬ হাজার ১১০ টাকা জরিমানাও আদায় করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা