প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

প্রধানমন্ত্রীকে ‘পদ্মাকন্যা’ উপাধি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পদ্মাকন্যা’ উপাধি দিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি বলেন, ‘প্রিয় আপা পদ্মা আপনার জন্য অধীর আগ্রহে আছে। পদ্মা পারের লাখো কোটি মানুষ আপনাকে এক নজর দেখার জন্য সাহসী ও সাহসিকার জননী ‘পদ্মাকন্যা শেখ হাসিনাকে’ চোখের দেখার জন্য অপেক্ষা করে আছে।’

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল

বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আলোচনা সভায় বক্তব্য দেন।

আব্দুর রহমান বলেন, ‘আপা গতকাল আমরা কয়েকজন গিয়েছিলাম। পদ্মা আপনার জন্য অধীর আগ্রহে আছে। পদ্মা পারের লাখো কোটি মানুষ আপনাকে এক নজর দেখার জন্য সাহসী ও সাহসিকার জননী পদ্মাকন্যা শেখ হাসিনাকে চোখে দেখার জন্য অপেক্ষা করে আছে।’

অনেকে বলছে উৎসব বন্ধ করতে হবে- এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘প্রিয় নেত্রী আপনি ধারণাই করতে পারবেন না ওখানে শুধু মানুষের সমাবেশ হবে না, ওখানে উৎসবের সমাবেশ হবে। ওখানে আনন্দের জোয়ারে নতুন পদ্মা সৃষ্টি হবে, সেই অপেক্ষায় আছে মানুষ। পদ্মা সেতু পারাপারের মধ্য দিয়ে ৭৫ এর খুনিদের জবাব দেব।’

পদ্মা সেতুর সমালোচনা করায় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সেদিন একজন বলেছিলেন এখানে ফেরি রাখার দরকার নাই। এটা দৌলতদিয়া পাটুরিয়া পাঠালেই হয়। আমি বললাম না ভাই কিছু ফেরি রাখার দরকার আছে। কারণ খালেদা জিয়ারা তো এই পদ্মায় উঠবে না। ওদের পার হতে হলে এই ফেরিতেই পার হতে হবে। এজন্য ওদের জন্য কয়েকটা ফেরি রেখে দেওয়া দরকার।’

আরও পড়ুন: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

আবদুর রহমান আরও বলেন, ‘রাজনৈতিকভাবে জিয়ার রাজনৈতিক বংশ উচ্ছেদ করতে হবে, সমূলে উৎপাটন করতে হবে। এই অপশক্তি বাংলাদেশকে মানে না। ওরা একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে যেতে চায় না। ওরা ৭ মার্চকে স্বীকার করে না, ২৬ মার্চকে স্বীকার করে না, ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করে না অথচ ওরা নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে। জিয়াউর রহমান সেদিন সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামানোর একপর্যায়ে অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু আজকে পাকিস্তানের গুপ্তচর হিসেবে ওই মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছিল। আজ নতুন করে শপথ নিতে হবে।’

‘সেদিন একটা জায়গায় আমাকে বলেছে আপনারা মিলেমিশে থাকতে পারেন না, শুধু এক দল আরেক দলের সমালোচনা করেন? তাদের বললাম আমরা যারা খুনের স্বীকার হয়েছি, যারা আমাদের খুন করেছে, সেই খুনিদের সঙ্গে তো খুনের শিকার হওয়া মানুষদের সহাবস্থান থাকতে পারে না। হয় ওরা থাকবে, না হলে আমরা থাকব, এর মাঝে আর কোনো পথ নাই। সেই পথই আমাদের খুঁজে বের করতে হবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা