জামানত বাজেয়াপ্ত ৫২ প্রার্থীর
জাতীয়

জামানত বাজেয়াপ্ত ৫২ প্রার্থীর

সান নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায়, ১০৮ কাউন্সিলর প্রার্থীর মধ্যে জামানত হারাতে যাচ্ছেন ৫০ জন। এর মধ্যে মেয়র প্রার্থীদের মধ্যে ২ জন, সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৯ জন প্রার্থী তাদের জামানত হারাতে যাচ্ছেন।

আরও পড়ুন: পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

দুই মেয়র প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী ও নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পান, তাহলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে ওই ৫২ প্রার্থীর জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জুন) কুসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা