পদ্মা সেতু (ছবি: সংগৃহীত)
জাতীয়

পদ্মা সেতু নির্মাণে মাথাপিছু আয় বাড়বে

সান নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পদ্মা সেতু নির্মাণের ফলে শুধু দক্ষিণাঞ্চলে ২১ জেলার নয় বরং সারা বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: কারও কাছে মাথানত করিনি

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তি কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এই ব্রিজ নির্মাণ করেছেন।

তিনি আরও বলেন, গভীর পাইলিং সমৃদ্ধ পদ্মা সেতু বড় ধরনের ভূমিকম্প সহনশীল ও টেকসই।

শাহাব উদ্দিন শনিবার জেলার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেলসহ একসঙ্গে চলমান অনেকগুলো মেগাপ্রকল্প বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। সারা বিশ্ব অবাক হয়ে দেখছে, আমরা এখন আর ভিক্ষা নেই না বরং ভিক্ষা দিতে পারি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ।’

সরকারের বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিধবা ভাতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন: তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

কোভিড-১৯ মহামারি ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে উল্লেখ করে অন্যায় ও অযৌক্তিকভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি প্রদান করেন তিনি।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা