জাতীয়

সংসদের মুলতবি বৈঠক বসল আজ

নিজস্ব প্রতিবেদক:

সাত দিন পর ফের বসল একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন।

গত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবির পর আজ বুধবার সকাল ১১টায় আবার শুরু হয় সংসদ অধিবেশন। এটাই ২০২০-২১ অর্থ বছরের বাজেটের মুলতবি অধিবেশন।

নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।

এবার মহামারি করোনা সংক্রমন পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ি অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন এমপি'র মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে। আজ বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ পাস হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা