প্রতীকী ছবি
জাতীয়

বাড্ডায় ৩ ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানীর উত্তর বাড্ডায় পাশাপাশি দুটি দোকানের মালিকদের মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে, অন্যজনকে মারধর করা হয়।

আরও পড়ুন: বাজেট ৯ জুন, বাড়বে না করের বোঝা

বুধবার (২০ এপ্রিল) বিকেলে উত্তর বাড্ডার সাঁতারকুল রহমতউল্লাহ গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার মুদি দোকানি সামিউলের সঙ্গে পাশের দোকানির কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল। এতে সাইফুল হাওলাদার (২০), তার সহোদর বাবু হাওলাদার (১৮) ও সাবু হাওলাদার (১৪) গুরুতর আহত হন। তাদের আরেক ভাই রাসেল হাওলাদারকেও (২৪) মারধর করেন পাশের দোকানি ও তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সাইফুলের ফুফাতো ভাই জাহিদুল হোসেন জানান, দোকানের সংস্কারকাজ নিয়ে পাশের দোকানি সামিউলের সঙ্গে কথা কাটাকাটি হয় সাইফুল ও তার ভাইদের। এর জেরে তিনভাইকে ছুরিকাঘাত ও একজনকে মারধর করেন সামিউল ও তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: নিউমার্কেটে ফের হামলা

জানা গেছে, হতাহতদের বাড়ি বরিশাল বন্দর এলাকায়। তাদের বাবার নাম খালেদ হাওলাদার। বর্তমানে তারা ঘটনাস্থলের পাশেই একটি বাসায় থাকে।

আরও পড়ুন: নিউমার্কেটে ফের হামলা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা