মাথাপিছু আয়ে প্রতিবেশীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ- তথ্যমন্ত্রী
জাতীয়

মাথাপিছু আয়ে প্রতিবেশীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : মাথাপিছু আয়ে আমরা ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে অথচ বিএনপির চোখে পড়ে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আরও পড়ুন : টাইগারদের বোলিং তোপে তছনছ প্রোটিয়া শিবির

তিনি বলেন, বিএনপি সব সময় নীতিবাচক রাজনীতি করে। সরকার যতই উন্নয়ন করুক না কেন এসব উন্নয়ন তাদের চোখে পড়ে না।

শুক্রবার (০১ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা উড়াল সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সেতুর ওপড়ে বসে বলেন দেশে কোনো উন্নয়ন নেই। কিছু দিন পর পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলের সময়ও বলবে দেশে কোনো উন্নয়ন হয়নি।

আরও পড়ুন : রাশিয়া সফরের কারণে শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট

তিনি বলেন, বাংলাদেশ মাছ, খাদ্যশস্য ও সবজি উৎপাদনে অসম্ভবকে সম্ভব করেছে। এটা কোনো যাদুর কারণে নয়, সম্ভব হয়েছে বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বের কারণে। এই অসম্ভবকে সম্ভব করার পেছনে সরকারের নানামুখী নীতির দেশীয় উদ্যোক্তারা রয়েছে। তারা উৎপাদন করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছে এবং নিজেরা লাভবান হচ্ছে।

উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রাণী খাদ্য উৎপাদনকারী একটি কারখানার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন : ২১২৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

কারখানার চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম, আস্থা ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান, পরিচালক সাইফুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা