জাতীয়

ডিইউজে সভাপতি সোহেল, সম্পাদক আকতার

সান নিউজ ডেস্ক: ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টার পর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মনজুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: বাম ভাইদের হরতালে ট্রাফিক জ্যাম ছিল

এর আগে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ২০টি বুথ ও দুটি ব্যালটে ভোটগ্রহণ হয়। সন্ধ্যা ৬টার পর ভোটগণনা শুরু হয়। এবার ডিইউজের দ্বিবার্ষিক নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৭১ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮ জন।

নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট, অপর প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেযেছেন ৪৭৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মেহেদী হাসান পেয়েছেন ৬৫২ ভোট, অপর দুই প্রার্থী গাজী জহিরুল ইসলাম ৪৪৫ ভোট এবং সোহেল সানী পেয়েছেন ৫৩ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খন্দকার মোজাম্মেল হক পেয়েছেন ৪১৩ ভোট।

এছাড়া ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইনবিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন এবং ৭০৫ ভোট পেয়ে নারীবিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: খাবারের স্বর্গ বাংলাদেশ

অন্যদিকে, নির্বাচনে ৮টি সদস্যপদে নির্বাচিত হয়েছেন মুজিব মাসুদ (৬৭৫), দুলাল খান (৬৪৪), ইব্রাহিম খলিল খোকন ( ৬২৪), আসাদুর রহমান ( ৬০৭), সলিমউল্লাহ সেলিম ( ৬০৬), আনোয়ার হোসেন ((৫৯২), মহিউদ্দিন পলাশ (৫৪৫) এবং রেহানা পারভীন (৪৮৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ডিইউজে নির্বাচনে তিনটি ঘোষিত পরিষদ এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরমধ্যে কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়ছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১০ জন। নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রসহ প্রার্থী ছিলেন চারজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা