জাতীয়

এক ব্যক্তিকে পিটিয়ে মারলেন রিকশাচালক

সান নিউজ ডেস্ক : রাজধানীতে কথা কাটাকাটির জেরে মাসুদ (৪০) নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে মারলেন রিকশাচালক রাসেল। নিহত মাসুদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: টানা তিনদিন মৃত্যুহীন দেশ

শনিবার ( ২৬ মার্চ ) শাহবাগে সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় দুই ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে মাসুদকে হত্যা করেন ওই রিকশাচালক। রাসেল আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে মামলা হবে।

তিনি বলেন, নিহত মাসুদ মাদকাসক্ত ছিলেন। আটক রিকশাচালক রাসেলের সঙ্গে কথা বলে তাকেও মাদকাসক্ত মনে হচ্ছে।

জানা গেছে, মাসুদের আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে তার বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা