প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
জাতীয়

পাঁচ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।

সফরে আমিরাতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশটির সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে। সফরে আমিরাতের শ্রম বাজার জনবল পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবে ঢাকা।

সোমবার (৭ মার্চ) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে রওনা দেবেন তিনি।

স্থানীয় সময় রাত পৌনে ১০টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও আমিরাত সরকারে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

মঙ্গলবার (৮ মার্চ) সফরের দ্বিতীয় দিন দুপুরে দুবাই এক্সিবিশন সেন্টারে যাবেন তিনি। সেখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। এরপর তিনি সেখানকার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

বুধবার (৯ মার্চ) সকালে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতির মা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বাংলাদেশের সরকার প্রধান।

রাতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ‘ফাও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ এর উদ্বোধনী পর্বে অংশ নেবেন তিনি।

এদিন বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও পড়ুন: আজ ঐতিহাসিক ৭ মার্চ

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী রাশ আল খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সফর শেষে শনিবার (১২ মার্চ) রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা