প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম (ফাইল ফটো)
জাতীয়

‘মানবিকতা থাকলে সেবার মানসিকতা থাকবে’ 

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নৈতিকতা ও মূল্যবোধকে প্রাধান্য দিয়ে মানবিক এবং সেবাধর্মী কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে।

শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রিন বে-এর অভিষেক ও চার্টার নাইট ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে ক্লাবের সদস্যদের এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, আমাদের সবাইকে মানবিক এবং সেবাধর্মী মানসিকতা নিজের মধ্যে ধারণ করতে হবে। যে মানুষের মানবিকতা আছে তার সেবার মানসিকতা থাকবেই। মানুষকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনে আমাদের মানসিকতারও পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, সেবাধর্মী মানসিকতা নিয়ে পরিশীলিত জীবনযাপন করতে হবে। বিনিয়োগ করতে হবে সন্তানের জন্য, যাতে সন্তান বিপথগামী না হয়ে মানবিক মানুষ হয়। পারিবারিক শিক্ষাই একমাত্র সন্তানের জন্য আদর্শের ভিত্তি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যার যার ধর্ম সে পালন করবে কোনো ধর্ম নিয়ে সমালোচনা করা যাবে না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের ফোন

লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রিন বে-এর সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ভাইস এরিয়া লিডার ওয়াহিদুর রহমান আজাদ ও লে. জেনারেল মোহা. হাবিবুর রহমান খান (অব.) প্রমুখ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা