জাতীয়

বিএনপি যুক্তরাষ্ট্রের লবিস্টকে দিয়েছে দুই মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের ব্যাপারে আমার কাছে প্রথম যে ডকুমেন্ট আছে সেটি হলো- ২০১৫ সালে একিন কোম্পানি অ্যাসোসিয়েটসের সঙ্গে। বিএনপির নয়াপল্টনের অফিসের ঠিকানা দিয়ে তাদের সঙ্গে চুক্তি করা হয়। মাসিক ৫০ হাজার ডলারের বিনিময়ে এবং এটি তিন বছর অব্যাহত ছিল। বছরে ছয় লাখ ডলার দেওয়া হয়েছে। তিন বছরে প্রায় দুই মিলিয়ন ডলার হয়। এ ধরনের ১০টি ডকুমেন্ট আমার কাছে আছে।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন তিনি। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে সত্য কথা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবি জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তার এই বক্তব্যের জবাবও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে তাদের হিসাব প্রকাশ করে। বিএনপিকে জিজ্ঞেস করতে হবে, এই টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কি না? তা না হলে এতিমের টাকা মেরে খেয়ে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকার ব্যবহার এখানে করা হয়েছে কি না, আমরা সেই তদন্ত চাই।

তিনি আরও বলেন, পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্রই হোক না কেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে ক্ষমতা রাখে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের ১৬ কোটি মানুষ। আমাদের সমস্যা যদি থাকে আমরা এই পার্লামেন্টে আলোচনা করবো। রাজপথে যাবো। আমরা সেখানে সেটার সমাধান করবো। নির্বাচন কমিশনে যাবো। মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো।

খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ আছেন। তার সুস্থতা কামনা করি। তিনি বয়োজোষ্ঠ্য মানুষ। বাংলাদেশের একটা বিষয় আছে, অসুস্থ মানুষের প্রতি আমাদের দিল কেন জানি নরম হয়ে যায়। কিন্তু সেই মানুষটি গ্রেনেড হামলা করে আমার দলের নেতাকর্মীকে সিএমএইচ যেতে দেয়নি, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে দেয়নি।

শাহরিয়ার আলম বলেন, বিএনপি না কি স্থানীয় সরকার নির্বাচন পরিহার করেছে। আমি তো রাজশাহীতে দেখেছি প্রতিটি উপজেলাতেই বিএনপির প্রার্থী ছিল। তারপরও রাজশাহীর মতো জায়গায় আমার নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থী বিজয় হয়েছে ৬টি জায়গায়। নৌকার বিদ্রোহী প্রার্থীর বিজয় হয়েছে দুটি জায়গায় এবং তাদের (বিএনপি) দলের একজন নির্বাচিত হয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অভূতপূর্ব নির্বাচন হয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে ইভিএম আছে। ডিজিটাল বাংলাদেশের পদ্ধতিতে নির্বাচন হবে সেই পরিকল্পনা প্রধানমন্ত্রী দিয়েছেন। ইভিএমের মাধ্যমে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নির্বাচন করা সম্ভব সেটি মাহবুব তালুকদারের মতো নির্বাচন কমিশনারও কিন্তু গতকাল স্বীকার করেছেন।

বিএনপি নেতাদের উদ্দেশে শাহরিয়ার আলম বলেন, তারেক রহমানকে এখনো কীভাবে তারা ভারপ্রাপ্ত সভাপতি বলেন। একজন দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত পলাতক আসামি কীভাবে দলের ভারপ্রাপ্ত সভাপতি হয়? পবিত্র কোরআনের আলোকে আমি তার (হারুন) কাছে এ বিষয়ে জানতে চাই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১০ সালের ৩০ জানুয়ারি বেগম খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে আর্টিকেল লিখেছিলেন। কিন্তু এটি প্রকাশ পাওয়ার পর বিএনপির সব নেতাকর্মী অস্বীকার করেছিল যে, এটা খালেদা জিয়ার লেখা নয়।

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনকে উদ্দেশ করে শাহরিয়ার আলম বলেন, অন্ততপক্ষে এখন সংসদে দাঁড়িয়ে পবিত্র কোরআনের আলোকে সত্যটা বলেন। আজকে সংসদে দাঁড়িয়ে বলেন যে, তখন মিথ্যা বলেছিলাম, আমি ক্ষমা চাচ্ছি মহান আল্লাহর কাছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা