হারুনুর রশিদ (ফাইল ফটো)
জাতীয়

‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিতর্ক কম হয়েছে’

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তুলনামূলক বিতর্ক কম হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমি চৌধুরী।

হারুনুর রশিদ বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সেখানে কোনো ভোট হয়নি। আমি নির্বাচনের আগে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছি নির্বাচন যেন সুষ্ঠু হয়। আমি সেতুমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, স্বরাষ্টসন্ত্রীর সাথে কথা বলেছিলাম যেন নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ যেন ভোট দিতে পারে। আমি ভোটের দিনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম। সেখানে কোনো ভোট হয়নি। তুলনামূলকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিতর্ক কম হয়েছে।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আওয়ামী লীগ রাষ্ট্রপতির সাথে সংলাপ করবেন। তবে নির্বাচন কমিশনের বিষয়ে জনগণের কোনো আগ্রহ নেই।

তিনি আরও বলেন, সরকারের তিন বছর পূর্তি ও চার বছরে পদার্পণ উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেবো না। দুর্নীতি বলতে কী বোঝায়, অসদুপায় অবলম্বন করা। অসদুপায় অবলম্বন করে ভোট হয়, নির্বাচন হয়, নির্বাচিত হয়। অথচ কোরআন শরিফে এর বিরুদ্ধে বলা হয়েছে।

হারুনের বক্তব্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকলে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে বলতে দিন, অধৈর্য হবেন না, মাননীয় স্পিকার আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা