জাতীয়

শৈত্য প্রবাহ আরও দুই-একদিন থাকবে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আরও দুই-একদিন মৃদু শৈত্য প্রবাহ থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদফতরের কর্মকর্তা ড. মো. আবদুল মান্নান জানিয়েছেন, বড় কোনো পূর্বাভাস আপাতত নেই বলে আবহাওয়া ।

তিনি বলেন, ‘দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলাগুলোতে আরও এক থেকে দুইদিন মৃদু শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।’

অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে। এ শৈত্য প্রবাহ রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা