জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদ্রাসার ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ায় ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে ইয়ামিন শরিফ (১০) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) বিকালে সাড়ে চার টায় এ ঘটনাটি ঘটে।

ইয়ামিন শরিফ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হাসেম কান্দি গ্রামের বাবুল শরিফের ছেলে। সে গ্রামের বাড়ির একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয় ইয়ামিন শরিফ।

ইয়ামিন শরিফের মামা মোঃ ইসরাফিল জানান, রোববার গ্রাম থেকে ইয়ামিন শরিফ তার বাবার সাথে দুই ভাই গেন্ডারিয়া ঢালকানগর তাদের ফুপু সুমি আক্তারের বাসায় বেড়াতে আসছিলেন। বিকালে অন্যান্যদের সাথে ছাদে যায়। সেখানে খেলাধুলা করতে করতে অসাবধানতা বসত নিচে পড়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা