ছবি-সংগৃহীত
রাজনীতি

শান্তিরক্ষী বাহিনী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজ করছে। দেশ থেকে সৈন্য পাঠানোর ক্ষেত্রে পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যায়। কোস্ট গার্ড থেকেও যায়। বিষয়টি নিয়েও একটি ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি বলেন, সেই কারণে গত কয়েক দিনে কিছু পেশাদার ‘বিবৃতি সংগঠন’ বিবৃতি দিয়েছে। যারা আমাদের মুক্তিযুদ্ধে পরাজিতদের বিচার বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছিল। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা এগুলো দেশবিরোধী অপতৎপরতা। এগুলো দেশদ্রোহিতার শামিল। যারা এই বিবৃতি নিয়ে কাজ করছে, তারা দেশদ্রোহিতার মতো কাজ করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : পদ্মা সেতু অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত

রোববার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বলেন, আমাদের ব্যতীত ১৪-১৫ সালে মানুষ পোড়ানোর মহোৎসব যখন চলছিল, তখন তারা বিবৃতি দেয়নি। ফিলিস্তিনে যখন পাখি শিকার করার মতো মানুষ শিকার করা হয়, ফিলিস্তিনি শিশুরা যখন ইসরাইলি বাহিনীর প্রতি ঢিল ছুঁড়ে, সেটির জবাবে ব্রাশ ফায়ার করা হয়, তারা এসবের বিরুদ্ধে বিবৃতি দেয়নি। তারা আমাদের স্পিক মিশন নিয়ে বিবৃতি দিয়েছে। বিষয়টির সঙ্গে একটি গভীর ষড়যন্ত্র যুক্ত।

আরও পড়ুন : জা‌তিসংঘের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ

ড. হাছান বলেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি গতকাল (২৪ জুন) আমাদের স্পিকারের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বিষয়টি ভূয়সী প্রশংসনীয়। একদিকে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আরেকদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি প্রশংসা করছে। আমাদের দেশ থেকে যারা মিশনে যায় তাদেরকে অভিনন্দন জানাই। যারা সেখানে কাজ করছে তাদেরকে অভিনন্দন জানাই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন হবে দেশের ভূমি রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করার নির্বাচন। আগামী নির্বাচন কীভাবে হবে, দেশে হামিদ কারজাই মার্কা কোন সরকার আসবে? নাকি কোনো তাঁবেদারি সরকার বসিয়ে বিশ্ববেনিয়ারা তাদের স্বার্থ হাসিল করার জন্য অপচেষ্টা চালাবে, সেটির ফয়সালা হবে৷ সেজন্য আপনাদের সহযোগিতা চাই।

আরও পড়ুন : আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা