জাতীয়

ঢামেকে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি ও কথিত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হবে বলে জানিয়েছন হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। মঙ্গলবার (১১ জানুয়ারি) এই কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা তাদের আবেদন পেয়েছি। আমরা কলেজ উভয় পক্ষ মিলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এতে যারা দোষী সাব্যস্ত হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ঢামেক হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সোমবার কর্মচারী উপর হামলার প্রতিবাদ করেন।

সভায় নেতারা বলেন, আগাম কর্মসুচী অনুযায়ী গতকাল বাংলাদেশ চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির পক্ষ থেকে আউট সোর্সিংয়ে জনবল নিয়োগের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এ সময় কলেজের কিছু উচ্ছৃঙ্খল ছাত্র সংগঠনের ক্রীড়া সাংসস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ জনিকে কলেজ চত্বরে মারধর করে। জনি দৌড়ে পালিয়ে হাসপাতালের ১০৮ নম্বর ওয়ার্ডে গেলে সেখানেও গিয়ে মারধর করে এবং শৌচাগারে আটকে রাখে।

তারা আরও বলেন, তাদের উপর অন্যায়ভাবে চিকিৎসক ছাত্রলীগ কর্মীরা হামলা করেছেন। তাদের আহত এক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এ হামলার তীব্র প্রতিবাদ করেন এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

কর্মসুচি থেকে নেতৃবৃন্দ ৪৮ ঘন্টার সময় বেধে দেন। এর মধ্যে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় কোন রকম কোন ঘটনা ঘটলে, তার দায়-দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বলেও জানান তারা।

পরে ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শিপন মিয়ার স্বাক্ষরিত এক স্বারকলিপি হাসপাতাল পরিচালক ও কলেজ প্রিন্সিপাল বরাবর জমা দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা