ফাইল ফটো
জাতীয়

আজ সরকারের তৃতীয় বর্ষপূর্তি 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের ৩ বছর পূর্তি আজ (৭ জানুয়ারি)। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে দেশের জনপ্রিয় এই রাজনৈতিক দল। এর ফলে টানা তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন আ. লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এ দিকে বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের ১৩ বছর পূর্তিও হয়েছে আজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে একটানা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সফলতার সঙ্গে পালন করছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন শেখ হাসিনা।

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বর্তমান সরকারের মেয়াদে দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে এখন বাস্তবায়নের পথে। চলতি ২০২২ সালের জুন মাসে সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা