ফাইল ফটো
জাতীয়

জুরাইনে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন ফ্লাইওভার টোল প্লাজার সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হয়েছেন। নিহতের নাম শাকিল হোসেন শান্ত (১৮), তিনি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বন্ধু কাজী জিহাদ (১৯) আহত হয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের বন্ধু মো. জাহাঙ্গীর জানান, শাকিলসহ কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল যোগে মাওয়াঘাটে ঘুরতে বের হয়েছিল। সেখান থেকে ডেমরা কোনাপাড়া ভাড়া বাসায় ফেরার পথে শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রীজের ঢালে জুরাইন ফ্লাইওভার টোল প্লাজার সামনে দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে দুইজন গুরুতর আহত হন। পরে সেখান থেকে দুজনকে উদ্ধার করে সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন শ্যামপুর থানার এসআই নুরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত যুবককে ঢামেকে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত শাকিল বরিশাল জেলা রাঙ্গাবালী উপজেলার মো. হাবিব ফরাজীর ছেলে। ডেমরা কোনাপাড়া ভাড়া বাসায় থাকতো। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছোট।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা