ফাইল ফটো
জাতীয়

সড়কে পাঠাও চালকের মৃত্যু, আরোহী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার আমুলিয়ায় তেলবাহী লড়ির ধাক্কায় পাঠাওয়ের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের কাছে থাকা ন্যাশনাল আইডি কার্ড দেখে তার নাম পরিচয় জানা গেছে। তার নাম মো. হুমায়ুন (৪০); শ্যামপুর মিরহাজিরবাগ আফতাব হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। তার নাম সাফিউর রহমান হৃদয় (৩৫)।

জানা গেছেন, আহত ব্যক্তি বাড়িধারা ডিওএইচ অবস্থিত ‘প্যাশন সোর্সিং’ নামে বাইং হাউজয়ের সিনিয়র মার্চেন্ডাইজার পদে চাকরি করেন। কাজ শেষে রাইট শেয়ারিং (পাঠাও) যোগে তার ডেমরা স্টাফ কোয়ার্টার পাশে বাসায় যাওয়া পথে দুর্ঘটনার শিকার হন তিনি। তার বাবার নাম আফজাল হোসেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিএনজি অটোরিকশা চালক সোহেল রানা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে রাত পৌনে ১১টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরোহী চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি ঢামেকে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা