জাতীয়

সপ্তাহ জুড়ে থাকছে শীতের দাপট

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের প্রথম সপ্তাহ জুড়ে শীতের তীব্রতা প্রকট থাকবে। সদ্যবিদায়ী বছরের শেষ দিনেই উত্তরের দুই জেলায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৫ থেকে ৬ জানুয়ারি অর্থাৎ সপ্তাহজুড়ে থাকতে পারে শীতের দাপট, কারণ এ সময়ে তাপমাত্রা টানা কমাতে পারে। এটা চলতি শীত মৌসুমে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ। এর আগে ১৯ ডিসেম্বর ১০ জেলায় মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্যপ্রবাহ হয়। কিন্তু দুদিনের ব্যবধানে তা দূরও হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারী শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের কুড়িগ্রাম ও পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলয়িসাস, কুড়িগ্রামের রাজারহাটে ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১ জানুয়ারি) সকালে রাজারহাটে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে উঠে শৈত্যপ্রবাহ দূর হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ‘তবে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে। শনিবার পঞ্চগড় ও শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ বইছে।’

তিনি বলেন, ‘আগামী ৫ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ নতুন নতুন অঞ্চলে বিস্তৃতি লাভ করতে পারে। এ সময়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বইবে। তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামার আশঙ্কা নেই। ৫ থেকে ৬ জানুয়ারির পর তাপমাত্রা একটু বাড়তে পারে।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা