জাতীয়

বন্ধুত্বের বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বন্ধুত্বের বন্ধনের মাঝে কোন ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ আলাদা বিভাজন করা যায় না। নিজেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরিচয়ে পরিচিত না করে মানুষের পরিচয়ে পরিচিত করতে হবে। মৈত্রীর বন্ধন যেন ধর্মীয় চিন্তা-চেতনায় পৃথক না হয়ে যায়।
‌‌
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কাউন্সিল হলে আস্থা-৯৩ ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী বন্ধু উৎসব ২০২১ এর উদ্বোধন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আস্থা-৯৩ ফাউন্ডেশনের সভাপতি টি এইচ এম জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বন্ধুত্বের উচ্ছ্বাসের মধ্যে দেশাত্মবোধ, দুর্নীতি বিরোধী মানসিকতা, নৈতিকতা এবং মূল্যবোধকে জাগ্রত করে রাখতে হবে। যে মানুষের ভেতরে স্বচ্ছতা নেই, একাগ্রতা নেই, নিষ্ঠা নেই, অধ্যাবসায় নেই, সে মানুষের জীবন সফল হতে পারে না।

তিনি আরো বলেন, চিত্তের বিত্তবানরাই আসল ধনী। বাইরের প্রাচুর্য, অর্থ, দালান-কোঠা দিয়ে কোনদিন আসল ধনী হওয়া যায় না। এজন্য সন্তানে বিনিয়োগ করা প্রয়োজন। যাতে সন্তান আদর্শ মানুষ হতে পারে। যাতে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটে।

মন্ত্রী আরো বলেন, মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি কাজ করে। তার একটি মনুষ্যত্ব, অপরটি হচ্ছে পশুত্ব। সমাজের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে"।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা