ছবি: সংগৃহীত
জাতীয়

গণপরিবহনে ‌শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গণপরিবহনে হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। আগামী ১ ডিসেম্বর সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্রদের হাফ ভাড়া নেবেন তারা। তবে সরকারি ছুটি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এটা কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধু রাজধানী ঢাকার জন্য।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শিগগিরই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করবে। সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে আন্দোলনও শুরু করে শিক্ষার্থীরা। পরে সারাদেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার; যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা