জাতীয়

রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদ ও বিচার দাবিতে রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বিক্ষোভের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটির দুপাশ বন্ধ হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে মাঈনুদ্দিন হত্যার বিচার, গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং নিরাপদ সড়ই চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল দশটার দিকে রামপুরা ব্রিজের মুখ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। এখনো শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। ঢাকা ন্যাশনাল কলেজের একদল শিক্ষার্থী সকালে রামপুরা ব্রিজে এসে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

প্রথমে ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। পরে বিক্ষোভে যোগ দেয় ঢাকা ইমপেরিয়াল কলেজ, একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আশুলিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে...

ঘরে বসেই নাগরিকের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন ধরন...

৭–৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজে বড় বাধা হবে যানজট ও ধসে পড়া ভবন

শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকার জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ভবন ধসে পড়া নয়;...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত ছাড়িয়েছে ২৫০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা