বিচারপতি ইমান আলী
জাতীয়

ভার্চুয়াল কোর্টে দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব

রাবি প্রতিনিধি : ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনার কারণে মামলা জট অর্ধেকে কমে এসেছে। এর মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

কারেন্ট ট্রেন্ড অব জুডিশিয়াল ডিসিশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারটি শুক্রবার সন্ধ্যায় আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।

বিচারপতি ইমান আলী বলেন, ভার্চুয়াল কোর্টের বিচারব্যবস্থায় মেডিয়েশন বিষয়টি জনপ্রিয় হচ্ছে কারণ এটির অন্যতম গুণ হচ্ছে সম্পর্ক বজায় থাকে।

প্রবেশন সম্পর্কে তিনি বলেন, এর মধ্যে রয়েছে মসজিদ পরিস্কার করা, নামাজ পড়া, বই পড়াসহ অন্যান্য নৈতিক কাজ করা । এতে করে একজন মানুষ নিজেকে সংশোধন করার সুযোগ পায়। এভাবে ১০ জন অপরাধীর মধ্যে ৭ জনই সংশোধিত হয়। ফলে অপরাধীর সংখ্যা কমে যায়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার ও খিজির আহমেদ চৌধুরী।

এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. চৌধুরী মো. জাকারিয়া, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহসান কবির।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান। এরপরই পেপার উপস্থাপন করেন বিভাগটির অধ্যাপক আবু নাসের মো. ওয়াহেদ। এতে বিভাগটির শিক্ষক, আইনজীবী ছাড়াও অন্তত তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা