প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীর মুগদায় গ্যাসের আগুনে মা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ মুগদার একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ চারজনের মধ্যে এক মা ও তার পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে৷

মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ত্রিশ বছর বয়সি মা প্রিয়াংকা বারৈ মারা যান৷ মায়ের মৃত্যুর আগে সোমবার রাতে মারা যায় তার ছেলে অরূপ বৌদ্ধ৷

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইয়ুব হোসেন বলেন, প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল৷ একই হাসপাতালে চিকিৎসাধীন প্রিয়াংকার মা শেফালী রানি বারৈ (৫৫) এবং স্বামী সুধাংশু বৌদ্ধর (৩৬) অবস্থাও আশঙ্কাজনক৷ শেফালীর শরীরের ৩৫ শতাংশ এবং সুধাংশুর ২৫ শতাংশ পুড়ে গেছে৷

দক্ষিণ মুগদার মাতব্বরগলির ৩৭ নম্বর হোল্ডিংয়ে একটি পাঁচ তলা বাড়ির নীচতলায় এ পরিবারটি থাকতেন৷ শেফালী সোমবার সকালে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়ে পুরো বাসায় আগুন ধরে যায়৷

মুগদা থানার পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব বলেন, ‘‘শীতকাল বলে ঘরের দরজা ও জানালা রাতে বন্ধ ছিল৷ রান্নাঘরের গ্যাস লাইনের ছিদ্র থেকে সারারাত গ্যাস বেরিয়ে ঘরে জমে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷’’

বাসার বেশিরভাগ জিনিসপত্র আগুনে পুড়ে যায় ও জানলার কাচ ভেঙে যায়৷ দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে৷

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা