ছবি সংগৃহীত
জাতীয়

ইসলামের বিপক্ষে কোনো কথা বলি নাই: তথ্য প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আমি ইসলামের বিরুদ্ধে যায় এমন ধরনের কোনো কথা বলি নাই। আমি এসব কথা বলতে পারি না। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার একজন মসুলমান। তিনি অসংখ্য মসজিদ ও মাদরাসা নির্মাণ করে দিয়েছেন। কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেন নাই।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে সরিষাবাড়ী উপজেলার সকল ওলামায়েকেরাম ও ইমামদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামে মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) এতে কোনো সন্দেহ নেই। তবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই। যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে, যারা স্বাধীনতার বিরোধীতাকারী তাদেরই গায়েই আমার কথা লেগেছে।

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ লতিফ, সহসভাপতি শাহাজাদা প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা