জাতীয়

সংবিধান সমুন্নত রেখে নির্বাচন চায় ডিকসন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, সংবিধান সমুন্নত রেখে একটি স্বচ্ছ জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপলোম্যাটিক কারেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ( ডিক্যাব) টকে অংশ নিয়ে তিনি আরও বলেন, যারা যুক্তরাজ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ রয়েছে।

হাতে সময় আছে এখনো পৌনে দুই বছর, তবু মাঝে মাঝেই আলোচনায় আসছে আগামী জাতীয় নির্বাচন। বড় দুই দলের বৈঠক, প্রচারণার কৌশলে উঠে আসে নির্বাচনী প্রস্তুতির বিষয়টি। তবে কেমন হবে সে নির্বাচন, তা নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। ডিক্যাব টকে অংশ নেয়া ব্রিটিশ হাইকমিশনারের প্রত্যাশা জানতে চাইলে কৌশলী উত্তর দেন তিনি।

রবার্ট ডিকসন বলেন, একজন বিদেশি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা সমীচীন নয়, তবে নির্বাচনটা কেমন হবে সে বিষয়ে এ দেশের সংবিধানে বলা আছে। বন্ধু হিসেবে আমরা আশা করতে পারি, একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যে বসে সামাজিক মাধম্যে অনেকেই দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। তবে দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় তাদের বাংলাদেশের আইনের আওতায় আনা যায় না। বিষয়টি নিয়েও কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
তিনি বলেন, যুক্তরাজ্যে বসে বাংলাদেশের কেউ সামাজিক মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি, বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দিলে তা আমাদের আইনে তদন্ত করার সুযোগ রয়েছে। যেকোনো অপরাধীকে ফেরত পেতে হলে ব্রিটিশ কোর্টে মামলা করতে হবে, আদালতের নির্দেশেই কেবল তা সম্ভব।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন বলেও জানান হাইকমিশনার। ডিক্যাব সেক্রেটারি একে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব প্রেসিডেন্ট পান্থ রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা