জাতীয়

ইভ্যালিকে ব্যবসার সুযোগের দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদক: নজরদারির মাধ্যমে ইভ্যালির রাসেলকে ব্যবসার সুযোগ দেওয়াসহ সাত দাবিতে প্রতীকী অনশন করেছে ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তাদের একটি অংশ।

শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

তাদের সাত দফা দাবি হলো- ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দিতে হবে। রাসেলকে নজরদারির মাধ্যমে দিক-নির্দেশনা দিয়ে ব্যবসায় করার সুযোগ দিতে হবে। এসক্রো সিস্টেম চালু হওয়ার পূর্বে অর্ডারকৃত পণ্য ডেলিভারি দিয়ে তাকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ই-ক্যাব, পেমেন্ট গেটওয়ে, মাৰ্চেনা এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে।

তারা আরও দাবি করেন, করোনাকালীন বিভিন্ন খাতের মতই ই-কমার্স প্লাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে গ্যারান্টিসহ। ই-কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লাখ লাখ কর্মসংস্থান হচ্ছে এই সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা নিতে হবে।

অনশন কর্মসূচির সমন্বয়ক কমিটির সভাপতি নাসিরুদ্দিন বলেন, আমরা কাউকে দায় নিতে বলছি না। সরকার বা কোনও মন্ত্রীকেও নিতে বলছি না। আমরা শুধু চাচ্ছি একটু সুষ্ঠু তদারকি। এতে করে লাখ লাখ মার্চেন্ট ও ভোক্তাদের জীবিকা বাঁচানোর মাধ্যমে বাংলাদেশের ই-কমার্সের তত্বাবধান চাই।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা