জাতীয়

পাসপোর্ট সূচকে বাংলাদেশ ১০৮তম 

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১১৬টি দেশের মধ্যে ১০৮তম স্থান পেয়েছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের সঙ্গে ১০৮তম স্থানে রয়েছে কসোভো এবং লিবিয়া। এর আগে রয়েছে সুদান আর ঠিক পরেই রয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ প্রকাশিত হয়। সে তালিকা থেকে বাংলাদেশের এ অবস্থান হানা গেছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়, এর ওপর ভিত্তি করে এ সূচকটি তৈরি করে থাকে।

প্রকাশিত সূচকে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ২২৭টি দেশের ভেতর কেবল ৪০টিতে ভ্রমণ করা সম্ভব। এর মধ্যে আফ্রিকার ১৫টি দেশ, ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত) ৫টি, এশিয়ার ৬টি এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে যাওয়া যায়।

তবে ইউরোপের কোনো দেশেই আগে থেকে ভিসা না করে যেতে পারবেন না বাংলাদেশি পাসপোর্টধারীরা।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। ৬৬তম শক্তিশালী অবস্থানে থাকা দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ৮৭টি দেশে ভ্রমণের সুবিধা পান। প্রতিবেশী দেশ ভারত ৯০ তম, ভুটান ৯৬ তম, শ্রীলংকা ১০৭তম অবস্থানে রয়েছে। এ ছাড়া নেপাল ও পাকিস্তান ১১০ ও ১১৩তম স্থানে রয়েছে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এশিয়ার দুই দেশ জাপান ও সিঙ্গাপুর। এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন বিশ্বের ১৯২টি দেশে!

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা