জাতীয়

তেজগাঁওয়ে বিস্ফোরণ বোমার নয়

নিজস্ব প্রতিবেদক: পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট-সিটিটিসি জানিয়েছে, ঢাকার তেজগাঁওয়ে ছয়তলা ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় বোমার আলামত পাওয়া যায়নি।

শুক্রবার (১ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপ-কমিশনার আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, এ বিষয়ে আহতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণটি ঘটে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আহতরা হলেন- ইয়াসিন তালুকদার (৩২) ও মোহাম্মদ জিতু (২৮)। ইয়াছিনের শরীরের ৫০ শতাংশ, ও জিতুর ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

রাত নয়টার দিকে পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটে। আশপাশের লোকেরা তাদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা