ফাইল ফটো
জাতীয়

জাতীয় অর্থনীতিতে নারী সম্পৃক্ততা দরকার

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কর্মক্ষম জনশক্তির অংশ নারীদের বাদ দিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা অর্জন সম্ভব নয়। গার্হস্থ্য অর্থনীতি থেকে জাতীয় অর্থনীতি পর্যন্ত নারীর সম্পৃক্ততা দরকার। আন্তর্জাতিক শ্রমবাজারেও নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।

এসপিসিপিডি প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবনস্থ শপথ কক্ষে আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন এসিলারেটিং ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন টু রিপ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, নারী উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলেও শ্রমবাজারে অংশগ্রহণে নারীরা এখনো পিছিয়ে আছে। প্রতিবন্ধকতার জায়গাগুলো চিহ্নিত করে তা দূরীকরণে উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে। শ্রমবাজারে নারীদের জন্য আরও সুযোগ তৈরিতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইন-নীতি এবং যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নারীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। উপজেলা পর্যায়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদ রাখা হয়েছে, যা তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করেছে। নারীদের সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে সমাজের সকলকে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আশা টর্কেলসন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য আবিদা আনজুম মিতা, সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং সংসদ সদস্য রুমানা আলী বক্তব্য দেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা