জাতীয়

সকলের প্রচেষ্টায় ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে রয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, সকলের আন্তরিক প্রচেষ্টার ফলেই ডিএনসিসি এলাকার ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (২৫ সেপ্টম্বর) রাজধানীর মালিবাগ এলাকায় এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলায় "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগান বাস্তবায়ন এবং ফগিং ও লার্ভিসাইডিংসহ অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন এডিস মশার বংশবিস্তার রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিভিন্ন ধরণের প্রায় ১ হাজার ৭০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পত্র প্রদান করা হচ্ছে। সুপারভাইজার এবং মশক নিধন কর্মীদের জন্য একটি নির্দেশিকাও তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন,সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কোন বিকল্প নাই। তাই সবাই মিলে "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ" নিশ্চিতকল্পে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পর শুক্র ও শনিবার সরকারী, বেসরকারী ও আধসরকারী বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা