জাতীয়

ইভ্যালির চেয়ারম্যান-সিইওকে আদালতে তোলা হচ্ছে 

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্সের নামে লাখো গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা। আকর্ষণীয় অফার, অল্প পুঁজিতে অধিক লাভের প্রলোভন বা ধর্মের দোহাই দিয়ে হাতিয়ে নেওয়া হয় এসব অর্থ। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই ইভ্যালি, এহসান গ্রুপ ও ই-অরেঞ্জের শীর্ষস্থানীয় কয়েকজনকে গ্রেফতার করেছে। এসব প্রতিষ্ঠানের অনেকেই গা-ঢাকা দিয়েছেন।

নজরদারিতে আছে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অন্তত এক ডজন কর্ণধার ও সহযোগী। চলছে পুলিশ-র‌্যাবসহ সরকারের বিভিন্ন সংস্থার বহুমুখী তদন্ত। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তাদেরও যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। এদিকে তিন দিনের রিমান্ড শেষে ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান (তার স্ত্রী) শামীমা নাসরিনকে আজ আদালতে তোলা হবে।

গত বৃহস্পতিবার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গুলশান থানায় মামলায় গ্রেফতার করে র‌্যাব।

এদিকে ইভ্যালির বিরুদ্ধে করা রাজধানীর গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানের সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমাকে আদালতে তোলা হবে।

সূত্র বলছে, রিমান্ডে রাসেল দাবি করেছেন-তিনি মুক্তি পেলেই পাওনা টাকা গ্রাহককে ফিরিয়ে দিতে পারবেন। গ্রাহকই এই অর্থ দেবে। ই-কমার্স ব্যবসার এটি একটি প্রচলিত বিষয়। এটা কোনো প্রতারণা নয়। এটা অর্থ আত্মসাৎও নয়। এখানে গ্রাহকের টাকা বিক্রেতাকে দেওয়া হয়। বিক্রেতা তা দিয়ে পণ্য দেন। রিমান্ডের শুরুর দিকে রাসেল কিছুটা অসুস্থ বোধ করছিলেন। তবে তার মধ্যে সেভাবে অনুশোচনা ছিল না।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বলেন, রিমান্ডে ইভ্যালি ও তার কার্যক্রমের নানা দিক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডের শেষ দিনেও রাসেল দম্পতিকে এক টেবিলে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা রয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা