ছবি: সংগৃহীত
জাতীয়

আট মাদকসেবী-জুয়াড়িকে পুলিশে দিলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি: বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে ৮ মাদকসেবী ও জুয়াড়িকে পুলিশে দিয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে বসুরহাট বাজারের অভিযান চালিয়ে তাদের পুলিশে দেন তিনি।

আটকরা হলেন, বসুরহাট পৌরসভার মো. মোশারফ হোসেনের ছেলে মো. মোকারম হোসেন (৩৮), বাহার উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৪), মৃত হাবিব উল্লাহর ছেলে জহির উদ্দিন (৪৫), নুর নবীর ছেলে মো. মাসুদ (৩০), কোরবান আলীর ছেলে ইকবাল হোসেন রাব্বী (৩০), মৃত ইদ্রিসের ছেলে ইব্রাহীম হোসেন মিন্টু, দেলোয়ার হোসেন মিন্টুর ছেলে মোবারক হোসেন শান্ত ও নুর ইসলামের ছেলে মহিন উদ্দিন (২৪)।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, গতকাল রাতে হাতেনাতে দুই মাদক কারবারিকে ধরে ফেলি। এরপর তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করি। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তার অংশ হিসেবে আজ রাতে বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আট মাদকসেবী ও জুয়াড়িকে পুলিশের হাতে সোপর্দ করি। এ অভিযান অব্যাহত থাকবে।

কোম্পানীগঞ্জ থানার এসআই পুষ্প বরণ বলেন, আটক ৮ মাদকসেবী ও জুয়াড়ির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে তারা থানা হাজতে রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা