জাতীয়

চালের দাম কমাতে চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক: চালের দাম আরও কমাতে খাদ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে চালের ঊর্ধ্বগতি রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ায় মন্ত্রণালয়কে ধন্যবাদও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (২০ সেপ্টেম্বর) এই কমিটির বৈঠকে চালের দামসহ খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি দীপংকার তালকুদার সাংবাদিকদের বলেন, চালের দাম কমার জন্য আমরা ধন্যবাদ দেইনি। দাম বাড়েনি, সহনীয় পর্যায়ে রয়েছে- এজন্য ধন্যবাদ দিয়েছি। দাম বাড়েনি এটার জন্য তো আমরা ধন্যবাদ দিতেই পারি।

মন্ত্রণালয়ের পদেক্ষেপে চালের দাম কিছুটা কমেছে দাবি করে তিনি বলেন, চালের দাম কমেছে। তবে, এটি খুবই সামান্য। আমরা দাম আরও কমানোর জন্য পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চালের দামের ঊর্ধ্বগতি রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় এবং এ উদ্যোগ অব্যাহত রাখার জন্য সুপারিশ করে।

ট্রেডিং করপোরশেন অব বাংলাদেশ- টিসিবি এর তথ্য অনুযায়ী সোমবার রাজধানীতে সরু চাল (নাজিরশাইল) বিক্রি হয়েছে সর্বোচ্চ ৬৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। মোটা চাল (স্বর্ণা) বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪৮ টাকা প্রতি কেজি দরে।

রাষ্ট্রায়ত্ত এ সংস্থার তথ্য অনুযায়ী, গত এক মাসে সরু চালের দাম ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর মোটা চালের দাম কমেছে ২ দশমিক ১১ শতাংশ।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সব কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশও করা হয়।

এছাড়া খাদ্যের সার্বিক হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে প্রতিটি সভায় তথ্য জানতে চেয়েছে স্থায়ী কমিটি।

অপরদিকে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির সার্বিক চিত্র সম্পর্কে আগামী সভায় উপস্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়।

কমিটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক খাদ্য ও পুষ্টি বিদ্যা কোর্স চালু করে নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করারও সুপারিশ করেছে।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্য অধিদপ্তরের ১০টি ক্যাটাগরির এক হাজার ৩৫টি শূন্যপদে নিয়োগ পরীক্ষা আগামী নভেম্বরে শুরু হবে।

প্রথম ধাপে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্টি অপারেটরের ৪০৮টি শূন্য পদে ওই মাসের প্রথম সপ্তাহের বা তার কাছাকাছি সময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক হাজার ৩৫টি শূন্য পদের বিপরীতে ১৩ লাখ ৭২ হাজার ৮৪৫ জন চাকরির আবেদন করেছেন। এ হিসাবে প্রতিটি পদের বিপরীতে আবেদন পড়েছে এক হাজার ৩২৬টি।

এদিকে সংসদীয় কমিটির আগের বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, নিয়োগ পরীক্ষার জন্য ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যালয়ের জন্য গত ১৫ মে বুয়েটের আইআইসিটির (ইন্সস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) বিভাগের সঙ্গে চুক্তি করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বৃহত্তর জেলা শহর বা প্রয়োজনে নিকটবর্তী জেলায় নিয়োগ পরীক্ষা গ্রহণের পরিকল্পনা নিয়েছে খাদ্য অধিদপ্তর।

নিয়োগের লিখিত/এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠানে বৃহত্তর জেলাসহ অধিদপ্তরের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমসিকিউ পরীক্ষা গ্রহণের জন্য ওএমআর শিট ছাপানো ও প্রিস্কেনিং সম্পন্ন হয়েছে।

এ পদের নিয়োগ আগামী ২২ অক্টোবর নিয়োগের পরিকল্পনা থাকলেও ওই সময় বুয়েটের ভর্তি পরীক্ষা থাকায় কিছুটা পেছানো হচ্ছে।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৫৫টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা আগামী ২২ অক্টোবর বা কাছাকাছি সময়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এজন্য ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সোমবারের বৈঠকে সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হুইপ আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আব্দুল হাই, মো. আয়েন উদ্দিন, আতাউর রহমান খান ও আঞ্জুম সুলতানা অংশ নেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা