জাতীয়

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রথম ধাপের ১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ সেপ্টম্বর) ভোট গ্রহণ শেষে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, তাঁরা যেসব তথ্য পেয়েছেন, তাতে তাঁরা মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু প্রার্থী ও সমর্থক খুবই ইমোশনাল হয়ে যান, তাঁদের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। মহেশখালীতে দুই পক্ষের মধ্যে সহিংসতা ঘটেছে ও কুতুবদিয়ায় দুষ্কৃতকারীরা ব্যালট ছিনতাই করতে গেছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিসাইডিং কর্মকর্তারা ব্যবস্থা নিয়েছেন।

দুজন নিহত হওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, এটা খুবই বেদনাদায়ক। নির্বাচনী সহিংসতায় মহেশখালী ও কুতুবদিয়ায় দুজনের প্রাণহানি হয়েছে, আরও কয়েক জায়গায় প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এ ছাড়া আর সব জায়গায় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। অনিয়মের কারণে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ইউপিতে ঘরে ঘরে নির্বাচনী আমেজ থাকে। প্রার্থীরা নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

ইসি সচিব বলেন, ইভিএমে ইউপিতে অন্তত ৫০ শতাংশ এবং পৌরসভায় ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। ব্যালটের মাধ্যমে যেসব জায়গায় ভোট পড়েছে, তাতে ভোট পড়ার হার ৬৫ শতাংশের বেশি হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা