হাইকোর্ট
জাতীয়

মানুষ নিঃস্ব হওয়ার পর সরকার ব্যবস্থা নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্ষুদ্রঋণসহ বিভিন্নখাতে প্রতারণা করা ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলেও তা দেরিতে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার তখনই পদক্ষেপ নিলো, যখন আমি নিঃস্ব হয়ে গেলাম। এ সময় ই-কমার্স প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ) নামে সুদের ব্যবস্থা বন্ধের নির্দেশনা চেয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন হাইকোর্ট। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হাইকোর্ট বলেন, দেশের মানুষ দরজা-জানালা বন্ধ করে শান্তিতে ঘুমাবে কিন্তু আমাদের দরজাগুলো কেন খোলা? মানুষের টাকাগুলো কেন লুট করে নিয়ে যাচ্ছে দেশের বাইরে। এটা আমরা দেখতে চাই, পরীক্ষা করতে চাই। আমরা এ বিষয়ে আদেশ দেবো।

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক বলেন, সরকার যে ব্যবস্থা নিচ্ছে না তা কিন্তু নয়। এহসান গ্রুপ ও ই-ভ্যালির জড়িতদের গ্রেফতার করেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে। তখন আদালত আরও বলেন, সরকার তো ব্যবস্থা নিচ্ছে কিন্তু কখন? যখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা