জাতীয়

ডিজিটালে বাংলাদেশ শেষ থেকে সপ্তম

নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল এই স্লোগান নিয়ে ২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। দেশের সর্বত্র চলে ডিজিটাল কার্যক্রমে। তবে সেই ডিজিটাল জীবনমানে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৩তম হয়েছে। এবারের স্কোর শূন্য দশমিক ৩৪, যা গতবার ছিলো শূন্য দশমিক ৩৫। দক্ষিণ এশিয়ায়ও বাংলাদেশ সর্বনিম্নে অবস্থান করছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক সম্প্রতি ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২১’ সালের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। সার্ফশার্ক বিশ্বের ১১০টি দেশের জনগণের ডিজিটাল কল্যাণের মান নিয়ে এ প্রতিবেদন করেছে।

ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণে ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-সরকার—পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের প্রতিবেদনটি করা হয়। ডিজিটাল জীবনমানে বিশ্বের শীর্ষ ১০টি দেশ হচ্ছে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য। সবশেষে আছে ইথিওপিয়া। আর শেষের দশে বাংলাদেশও আছে।

বাংলাদেশের অবস্থান ১০৩ নম্বরে। এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশ ৩০তম। বাংলাদেশের নিচে আছে তাজিকিস্তান ও কম্বোডিয়া। দক্ষিণ এশিয়াতে ভারত শীর্ষে। বৈশ্বিক র‌্যাংকিং ৫৯ ও স্কোর শূন্য দশমিক ৫২।

সূচকে ইন্টারনেট সামর্থ্যের দিক থেকে বাংলাদেশ ৮৪তম, ইন্টারনেটের মানে ৮৯, ই-অবকাঠামোতে ৮৯, ই-নিরাপত্তায় ১০৩ ও ই-সরকারে ৮৬তম।

বাংলাদেশকে যেসব মানদণ্ড পেছনে রেখেছে তা হচ্ছে, মোবাইল ইন্টারনেট গতি (১১০তম), নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স (৯৬তম) ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচক (৯৬তম)। এ ছাড়া বাংলাদেশের যেখানে এগিয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেট স্থায়িত্ব (১৬তম), ব্রডব্যান্ড গতি বৃদ্ধি (৪৪তম) ও মোবাইল ইন্টারনেট স্থিতিশীলতা (৫৩তম)।

সার্ফশার্কের ডিজিটাল জীবনমানের ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশ অবস্থান ছিল ৮৫টি দেশের মধ্যে ৭৮তম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা