জাতীয়

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে বালতির পানিতে পড়ে মোছাঃ হাফিজা নামের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) বিকেল চারটায় ১১৫ পশ্চিম রসুলপুরের দ্বিতীয় তলা ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত হাফিজা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মগর গ্রামের কাপড় কারখানার শ্রমিক সুমন হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে হাফিজা ছিল ছোট।

হাসপাতালে নিয়ে আসা শিশুটির বাবা সুমন হোসেন বলেন, বিকেলে রুমের মধ্যে সবাই বসে খাবার খাচ্ছিলাম হঠাৎ হাফিজা হাঁটতে হাঁটতে দরজার বাহিরে যায় সেখানে পাশেই বাথরুমের বালতির পানিতে উপর পড়ে যায়। কিছু সময় ধরে তার কোনও সারা শব্দ পাচ্ছিলাম না। পরে দরজার বাহিরে তাকিয়ে দেখি পানি ভর্তি বালতির মধ্যে উপড় হয়ে পড়ে আছে। পরে সেখান থেকে অচেতন অবস্থায় বিকেল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতলে শিশুটি মা সুবর্ণ বেগম শিশুটির নিথর মৃতদেহের উপরে বারবার কান্নায় ভেঙে পড়ে বলে মা হাফিজা কোথায় গেলি তোকে ছাড়া কিভাবে আমি বাঁচবো কেন এমন হল, কি এমন পাপ করেছিলাম, আল্লাহ তুমি আমার হাফিজাকে ফিরিয়ে দাও।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা