জাতীয়

দ্রুতই দেশে আসবে পাইলট নওশাদের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন পাইলট নওশাদ কাইয়ুমের মরদেহ দ্রুতই দেশে আনা হবে। সংশ্লিষ্টরা এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (২৭ আগস্ট) থেকে ভারতের মহারাষ্ট্রের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (৩০ আগস্ট) মারা গেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানের পক্ষ থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) যোহরের পর সকল মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালসহ সকল পর্যায়ের কর্মীরা ক্যাপ্টেন কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা নওশাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং সচিব মো. মোকাম্মেল হোসেন আলাদা শোক বার্তায় ক্যাপ্টেন নওশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গত শুক্রবার মাস্কাট থেকে ঢাকা অভিমুখী বিজি-০০২২ ফ্লাইট চালানোর সময় মাঝ আকাশে নওশাদ হৃদরোগে আক্রান্ত হন। চারদিন তিনি ‘কোমায়’ এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিল্যাশনে ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা