জাতীয়

ভর্তুকি দিয়ে হলেও সুগারমিল খুলে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সুগার মিল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, যেভাবেই হোক, ভর্তুকি দিয়ে হলেও সুগারমিলগুলো খুলে দিতে হবে। হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ রাখলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে।

রোববার (২২ আগস্ট) শ্যামপুর সুগার মিল গেটে চলমান পরিস্থিতি নিয়ে মিল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা জানান।

তিনি বলেন, দেশের চিনিকলগুলোতে উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা বাইরের দেশে আকাশচুম্বী। বর্তমানে চিনিকলের মেশিনগুলোর উৎপাদন ক্ষমতা কমে গেলেও সরকার সেগুলোর আধুনিকীকরণ করছে না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, শ্যামপুর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব, জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন, সদর বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা