জাতীয়

জুস খাইয়ে অচেতন, মোবাইল-টাকা নিয়ে উধাও প্রতারক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ার্ডে বারান্দা থেকে অভিনব কায়দায় রোগীর স্বজনদের জুস খাইয়ে অচেতন করে মোবাইল টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ আগস্ট) দিবাগত রাতে, গাইনি বিভাগ বিভাগের ২১২ ওয়ার্ডের ৫ নং সিটের সুমি আক্তার (২২) নামের এক রোগীর স্বজনদের সাথে এ ঘটনা ঘটে।

জুস খাইয়ে অচেতন রোগীর স্বজনরা হলেন, মোঃ আমির হোসেন (৩৫), জহুরা খাতুন (৬০), সুমনা আক্তার (২০)। সুমি আক্তার জরায়ু সমস্যার কারণে গত ২০ আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার জগননাথপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রোগীর ৩ স্বজনের সঙ্গে এক মহিলা প্রতারক সুকৌশলে মিশে সাথে খাতির জমান। পরে জুস খাইয়ে অচেতন করে ২ মোবাইল ও ৬ হাজার টাকা হাতিয়ে পালিয়ে যায়।

রোগীর স্বজন শুভ বলেন, রোগীর ৩ স্বজনের মধ্যে ২ জন সুস্থ থাকলেও জোহরা খাতুন নামে
একজন অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে মিটফোর্ড হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়েছেন চিকিৎক।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ রকম একটি ঘটনা শুনেছি। তবে রোগীর স্বজনদের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা