জাতীয়

রেলস্টেশনে যুক্ত হলো আধুনিক টয়লেট

নিজস্ব প্রতিবেদক: রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেলকে নতুন গতিতে ও নতুন আঙ্গিকে গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। একটি আধুনিক, যুগোপযোগী ও উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

রেলপথমন্ত্রী রোববার (২২ আগস্ট) ঢাকা কমলাপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে ওয়াটার এইড বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ে যৌথ উদ্যোগে একটি উন্নত মানের ও সকল সুবিধা সংবলিত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, আগামীতে রেলকে আমরা কিভাবে দেখতে চাই, রেলের সেবা কোন পর্যায়ে নিয়ে যেতে চাই তারই আলোকে আজকের আয়োজন।

তিনি বলেন, এ পাবলিক টয়লেট সাধারণ নয় এখানে সকল আধুনিক সুবিধা রাখা হবে। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা প্রবেশদ্বার ও কক্ষ এবং টয়লেটগুলো হবে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব। এখানে শিশুকে দুগ্ধপান করানোর ব্যবস্থাসহ নিরাপদ পানীয় জল এবং বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তিসহ সৌরশক্তির ব্যবহারের সুযোগ রাখা হবে।

রেলপথ মন্ত্রী বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ৫২টি স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। এসব স্টেশনগুলোতে এ আধুনিক টয়লেটের ডিজাইন ব্যবহার করা হবে। এছাড়াও কমলাপুরের মতো ওয়াটার এইড বাংলাদেশ রেলওয়ের সহায়তায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে অনুরূপ আরও দুটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করবে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, অনেক প্রকল্প চলমান আছে এবং অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। পুরনো লাইন ও ব্রিজ সংস্কার করা হচ্ছে। নতুন নতুন কোচ এবং ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। নতুন ট্রেনগুলোতে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে যাতে পরিবেশ নষ্ট না হয়।

তিনি বেশকিছু প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আগামী বছর খুলনা থেকে মংলা নতুন রেললাইন চালু হবে। এছাড়া টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন চালু হবে। রেলের বর্তমান অবস্থা আরও উন্নত অবস্থায় থাকতো করোনার কোনো প্রভাব না থাকলে বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় কনসালটেন্সি ফার্ম গঠন করার উদ্যোগ নিয়েছে বলে মন্ত্রী বলেন, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আমরা নিজস্ব লোকবল দ্বারা কনসালটেন্সি সেবা দিতে সক্ষম হব এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এ পাবলিক টয়লেট নির্মাণ কাজের ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন রেলপথ মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্ম সচিব মোহাম্মদ আতিকুর রহমান। তিনি টয়লেটের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা